Tuesday, June 9, 2015

ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

রথমে এক নজরে দেখে নিন কেমন হবে আজকের টিউটোরিয়ালটি দেখতে…

প্রথমে একটি লেখা লেখুন

  • 1000*600 পিক্সেলের ও ৩০০ রেজুলেশনের এবং RGB মুডের একটি নতুন ডকুমেন্ট নিন।
  • এবার ব্যাকগ্রাউন্ড কালার নিন ৬৫% কালো রংয়ের।
  • এবার টুল বক্স থেকে Horizontal Type Tool টি নিন।
  • এবার লিখুন”6PX”
  • ফন্ট সাইজ দিন ৭৮
  • আর ফন্ট নিনBauhaus 93 বা আপনার ইচ্ছা মতো।
  • এবার লেখার রং কালো নিন ফোরগ্রাউন্ড কালারে।


লেখাকে ডকুমেন্টের মাঝে আনা

  • এবার Layers Palette এ যান।
  • এবার উভয় জায়গায় ক্লিক করুন।Layer > Align > Vertical Centers এবং Layer > Align > Horizontal Centers.
  • প্রথমে প্রথমটাতে তারপর ২য়টা তে গিয়ে ক্লিক করুন।

 

এবার লেখার উপরের ফাটা ফাটা দাগ তৈরি করা

  • এবার একটি নতুন লেয়ার নিন। এর নাম দিতে পারেন”Strips”
  • এবার ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট যেটা আছে সেটা নির্বাচন করুন।
  • এজন্য কী-বোর্ড থেকে D চাপুন।
  • এবার কী-বোর্ড থেকে X চাপুন। তাহলে কালার উপর নিচ হবে।
  • এবার  “Strips” লেয়ারটি নির্বাচন করে Alt+Backspace কী-দ্বয় একত্রে চাপুন।
  • এবার  Filter > Sketch > Halftone Pattern এ যান।
  • এবার নিচের মতো করুন।

 

এবার দাগগুলো লেখার উপর নিয়ে আসা

  • এবার Alt কী চেপে ধরে”6PX” এবং “Strips” লেয়ারের উপরে ক্লিক করুন।
  • এবার টুল বক্স থেকে Move Tool টি নিয়ে কয়েক পিক্সেল উপরে বি নিচের দিকে”Strips” লেয়ারটি নিয়ে যান। এজন্য এ্যারো কী ব্যবহার করতে পারেন।
  • এবার এবার লেয়ার প্যালেটে গিয়ে”Strips” এবং “6PX” নির্বাচন করে Ctrl+E কী-দ্বয় একসাথে চাপুনভ

 

ফাঁটা ফাটা দাগ তৈরি করা

  • এবার Ctrl কী চেপে “Strips” লেয়ারটি নির্বাচন করুন ও Ctrl+C কী-দ্বয় চাপুন।
  • এবার Channels Palette এ গিয়ে একটি নতুন চ্যানেল তৈরি করুন।
  • এবার Ctrl+V কী-দ্বয় চাপুন।
  • এবার সাদা অংশ গুলো Magic Tool দিয়ে নির্বাচন করুন।
  • এবার Filter > Blur > Gaussian Blur এ গিয়েradius= 2 pixels দিন ও Apply করুন।
  • এবারImage > Adjustments > Levels যান।
  • এবার Input Level 120 ও Highlight Input Level 155 দিন ও Apply করুন।

আবারও দাগ তৈরি করা।

  • এবার সাদা অংশ নির্বাচন করুন।
  • Ctrl কী চেপে “Alpha 1″ channel এ ক্লিক করুন।
  • এবার লেয়ার প্যালেটে গিয়ে”Strips” layer টি ডিলেট করে দিন।
  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। এর নাম দিন”Front” এবার সাদা অংশ নির্বাচন করুন ও #b3b3b3 এই রং দিয়ে ফিল করে দিন।
  • এবার সিলেকশান উঠিয়ে দিন।
  • এবার Blending Options এ যান। ও এবার সেটিং করুনBlending Mode => Multiply, Opacity => 100%, Gradient => Black, White, Style => Radial, Angle => 90, Scale => 150%, এবং Align With Layer => এট আনচেক করুন।

 

এবার দাগগুলোকে আরও স্টাইলিশ করুন

  • এবার আবার Blending Options এ যান। সেটিং করুন Style => Inner Bevel, Technique => Chisel Hard, Depth => 120%, Direction => Up, Size => 2 pixels, Soften => 2 pixels, Angle => 145 এবং Altitude => 55 degrees এবং Highlight এবং Shadow Opacity values দিন 75%.

এবার লেয়ারগুলোকে সাজানো

  • “front” লেয়ারটিDuplicate করুন।
  • Bevel and Emboss style টা এখন মুছে দিন।
  • এবার একটি নতুন আরেকটি লেয়ার নিন। এর নাম দিন “Extrude”
  • এবার ডুফলিকেট “front” ও “Extrude” লেয়ারদুটি একসাথে নির্বাচন করে মার্জ করুন।
  • এবার মার্জ করা লেয়ারটি “front” লেয়ারের নিচে নিয়ে আসুন।
  • এবার ফন্ট লেয়ারটি অদৃশ্য করে দিন। এজন্য লেয়াটির সামের চোখের আইকনটির উপর ক্লিক করলেই হবে।

এবার রংয়ের কাজ

  • “Extrude” লেয়ারটি নির্বাচন করুন।
  • Image > Adjustments > Hue/Saturation. এখানে যান।
  • এবার সেটিং করুন Hue to 40, Saturation to 35 এবার ওকে দিন।

এবার একটি একশান তৈরি করুন।

  • Actions Palette আসুন। এজন্য Window > Actions এখানে যান।
  • Actions Palette এর ডানদিকে উপরের দিকে একটি ছোট তীর আছে ওখানে ক্লিক করুন।
  • মেনু থেকেNew Set ক্লিক করুন ও নাম দিন  “Extrude”.
  • এবার Click Create বাটনে ক্লিক করুন ও “main” নাম দিন।
  • এবার Record বাটনে ক্লিক করুন।

এবার একশান রেকর্ড করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন। এজন্য লেয়ারটি নির্বাচন করে Ctrl+J কী-দ্বয় চাপুন।
  • এবার লেয়ারটিকে নির্বাচিত অবস্থায় Ctrl+T চাপুন।
  • এবার Horizontal এবং Vertical Scales করুন 99%।
  • এবার Ctrl+J কী-দ্বয় চাপুন।
  • Hue -50 এবং Lightness to -8 দিন।
  • এবার কপি করা লেয়ারটি অরজিনাল লেয়ারটির নিচে টেনে আনুন।
  • এবার একশন প্যালেট থেকে Stop বাটনে ক্লিক করুন।

এবার একশানটি চালু করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন।
  • এর নাম”Reflection Extrude” দিন।
  • এই লেয়ারটি দিয়ে পরে রিফলেকশান তৈরি করব।
  • এবার””Extrude copy” লেয়ারটি ও “Main” একশানটি নির্বাচন করুন।
  • এবার Play বাটনে ক্লিক করুন।
  • “Extrude” লেয়ার এর আওতাভুক্ত লেয়ারগুলো মার্জ করুন।
  • এবার Ctrl+E চেপে মার্জ করুন।
  • এবার আবার”Front” লেয়ারটি visible করুন।

এবার আলোর রশ্মি তৈরি করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন ও এর নাম দিন “Rays”
  • নতুন তৈরি করা লেয়ারটি লেয়ারগুলোর মধ্যে সবার উপরে টেনে নিয়ে যান।
  • এবার Filter > Blur > Radial Blur এ যান।
  • সেটিং করুন Amount 100, Blur Method Zoom, set Quality Best করুন। এবার ওকে করুন।
  • Ctrl+F চেপে আবারও পুনরায় ফিল্টারটি করুন।

এবার লেয়ার সাজানো

  • এবার রিফলেকশান তৈরি করা।
  • এবার “Front” layer টি Duplicate করুন।
  • এর নাম দিন “Reflection Front”.
  • এবার “Reflection Front” ও  “Front” টি মার্জ করুন।
  • এবার রিফলেকশান লেয়ার ২টি ব্যাকগ্রাউন্ড এর উপরে নিয়ে আসুন।

রিফলেকশান তৈরি করা

  • এবার Move Tool টি নিন ও “Rays”, “Front” এবং “Extrude” লেয়ারগুলো নির্বাচন করুন।
  • এবার এগুলোকে ইমেজের উপরে নিয়ে আসুন।
  • “Reflection Front” এবং “Reflection Extrude” লেয়ার ২টি নির্বাচন করুন।
  • এবার Edit > Transform > Flip Vertical যান
  • যেখানে রিফলেকশান হবে তার নিচের দিকে লেয়ারটি সরান।

রিফলেকশান তৈরি করা

  • আবারও আমরা এটির জন্য একটি একশান তৈরি করব।
  • “Reflection Extrude” লেয়ারটি নির্বাচিত রেখে Actions Palette –> Create New Action বাটনে ক্লিক করুন ও এর নাম দিন “Reflection”
  • “Reflection Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন।
  • এবার Ctrl+T চাপুন।
  • এবার পিভট পয়েন্টটি মূল লেখার মাঝখানে টেনে আনুন।
  • এবার Horizontal এবং Vertical Scales করুন 99%। এবার এন্টার চাপনু
  • এবার Ctrl+U চাপুন।
  • এবার Hue -50 and Lightness  -8 দেন।
  • এবার “Reflection Extrude” লেয়ারটি নিচে”Reflection Extrude copy” লেয়ারটি টেনে আনুন।
  • এবার একশান প্যালেট থেকে Stop করুন।

রিফলেকশান তৈরি করা

  • এবার “Reflection Extrude copy” নির্বাচিত রেখে Play বাটনে ক্লিক করুন।
  • “Reflection Extrude টি নির্বাচন করে Ctrl+ E চাপুন।

এবার উজ্জল রশ্মি তৈরি করা

  • “Reflection Extrude” লেয়ারটি ডুফলিকেট করে “Reflection Rays” নাম দিন।
  • “Reflection Extrude” ও  “Reflection Rays” লেয়ারটি মার্জ করুন।
  • এবার মার্জ করা লেয়ারটি নম দিন “Reflection”.
  • “Reflection Rays” লেয়ারটি নিচে “Reflection” লেয়ারটি নিন।
  • এবার লেয়ার প্যালেট থেকে “Reflection” লেয়ারটির Opacityদিন ২০%
  • এবার “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করে Filter > Blur > Radial Blur এ যান।
  • সেটিং করুন Amount 100, Blur Method Zoom and Quality Best
  • এবার Blur এর বক্সের ডানদিকের Blur এর কেন্দ্রটি উপরের দিকে টেনে নিয়ে Apply করুন।
  • “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করুন ও এর Blending Mode থেকে Color Dodge এবং Layer Opacity  60%  করুন।

রিফলেকশান তৈরি করা

  • এবার লেয়ার প্যালেট থেকে “Reflection লেয়ারটি নির্বাচন করেAdd Layer Mask বাটনে ক্লিক করুন।
  • এবার Gradient Tool টি নিন এবং সাদা ও কালা রংয়ের গ্রেলিয়েন্টটি নিন। এবার ok করুন।
  • একই ভাবে”Reflection Rays” লেয়ারটিতেও করুন।
  • এবার “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করে Add Layer Mask বাটনে ক্লিক করন।

এবার ছাড়া তৈরি করা

  • “Reflection Rays” লেয়ারটির উপরে একটি লেয়ার তৈরি করুন, নাম দিন “Shadow”
  • Polygonal Lasso Tool টি নিন ও নিচের ছবির মতো করে সিলেকশান করুন।
  • এবার সিলেকশান করা অংশ গুলো কালো রং দিয়ে ফিল করুন।
  • এবার সিলেকশান উঠিয়ে দিন্
  • এবার Ctrl+T চাপুন। এবার এটিকে স্ক্রল করুন vertically
  • এবার Filter > Blur > Gaussian Blur এ যান। সেটিং করুনRadius of 8 pixels
  • আবার Filter > Blur > Motion Blurএ যান। সেটিং করুন Distance => 85, Angle => 0.

এবার ব্যাকগ্রাউন্ড এডিট করুন

  • “Background” লেয়ারটির উপর ডাবল ক্লিক করুন ও ok ক্লিক করুন।
  • এবার এর Gradient Overlay করুন সেটিং অনুসারে।
  • Blend Mode => Overlay, Opacity =>25%, Gradient => Black, White, Style => Linear, Angle => 90, Scale => 40%.

অভিনন্দন সবাইকে আপনার পেরেছেন আজকের টিউটোরিয়ালটি

এতক্ষণ যা করলে তাই এটি। হি হি হি হিহ হি হিইহিহ

No comments:

Post a Comment